আব্দুর রাজ্জাক
আসন্ন কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন

নিরাপদ, সুন্দর ও সমান উন্নয়নের কুমারখালী গড়ার প্রত্যয়ে...

আসন্ন কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী — আব্দুর রাজ্জাক।

আমার কথা

কুমারখালীর কয়া গ্রামে আমার জন্ম ও বেড়ে ওঠা, আমার শৈশব ও তারুণ্যের স্মৃতিবিজড়িত প্রিয় ভূমি। কুমারখালীর প্রতিটি পথ, প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষ আমার কাছে আপনজনের মতো। তাই আপনাদের অধিকার রক্ষা, এলাকার উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনের স্বপ্ন নিয়েই আমি আগামী দিনে কুমারখালী উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

আমি বিশ্বাস করি, আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে কুমারখালীকে গড়ে তোলা সম্ভব একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত উপজেলা হিসেবে; যেখানে তরুণ প্রজন্মের শক্তি হবে উন্নয়নের চালিকাশক্তি, আর নাগরিক সেবা পৌঁছে যাবে প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি মানুষের দোরগোড়ায়।

আমার স্বপ্ন একটি নিরাপদ, সুন্দর ও সমান উন্নয়নের কুমারখালী, যেখানে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি এলাকায় প্রতিষ্ঠিত হবে ন্যায়, সাম্য ও সামাজিক ইনসাফ। আপনাদের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে চাই এই মাটির মানুষের সেবায়।

ভিশন কুমারখালী

আমার লক্ষ্য ও ইশতেহার

প্রযুক্তিনির্ভর আধুনিক কুমারখালী

ডিজিটাল সেবা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলা।

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ

লালন, কাঙাল হরিনাথ ও মীর মশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত কুমারখালীর সংস্কৃতি রক্ষা।

নিরাপদ ও বৈষম্যহীন সমাজ

১১টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি এলাকায় ন্যায়, সাম্য ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করা।

তারুণ্যের শক্তি ও কর্মসংস্থান

তরুণদের জন্য আইটি ট্রেনিং, শিক্ষার মান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

তারুণ্যের শক্তি

স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন!

উন্নত কুমারখালী গড়ার এই যাত্রায় আপনার অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আজই যুক্ত হোন আমাদের ডিজিটাল ও মাঠ পর্যায়ের অভিযানে।

আইডি কার্ড সংগ্রহ

কোড ভুলে গেছেন? মোবাইল নাম্বার দিয়ে উদ্ধার করুন:

নিবন্ধন ফরম

কুমারখালী উপজেলার উন্নয়নে আপনার পরামর্শ